Abdullah Al Mamun

।।আমি আমার মত। হতে চাইনা কারু মত। কি হবে? অন্যর সাথে তুলনা করে। আমার সক্ষমতা নিয়ে আমার স্বপ্ন।।

Slide image

লেটেস্ট পোস্ট লোড হচ্ছে...

Sunday, 6 February 2022

"মনে কি পরে" আব্দুল্লাহ্ আল মামুন

    "মনে কি পরে"
আব্দুল্লাহ্ আল মামুন
প্রিয় তমা
কেমন আছো তুমি
জানতে আছে বাঁকি।
এখনও কি আমায় নিয়ে ভাব
ভাবতে গিয়ে রাত্রী কি জাগো,
অতীত হারিয়েছ নাকি।
সে সব দিন গুলি মনে কি পরে,
পুতুল খেলার বধু ছিলে তুমি
আমিই তো সেই দায়িত্ববান স্বামী,
এটা ওটা কতটা দিয়েছিলাম যতটা
রেখেছিলে স্বযতনে কত আদরে।

সেসব দিন গুলি মনে কি পরে,

মৃদু হাসি চাহনি নন্দিত নয়নে
তন্দ্রা হীনতা বহে দিবা স্বপনে,
অপেক্ষার প্রহর জাগেনাতো ভোর
প্রথম দেখিতাম দুজন দুজনারে।

সে সব দিন গুলি মনে কি পরে,

দুজনে পথ চলা দু'হাত বারিয়ে
শৈশব কৈশর গেল পেরিয়ে,
যৌবন ভবনে এলে তুমি গোপনে
কখন যে বেসেছি ভাল তোমারে।

সে সব দিন গুলি মনে কি পরে,

কেঁদেছিলে তুমি বলতেই ভালবাসি
বিষন্ন মন আমার তোমার ছিল হাসি,
সেদিনের বাক্য দু'জনারি সাক্ষ্য
নতুন পরিচয় দুটি মনের গভীরে।

সে সব দিন গুলি মনে কি পরে,

বিদ্যাশালাকে বিদায় জানিয়ে
বান্ধবীদের মিথ্যা মানিয়ে,
পাশাপাশি পথ চলা ছোট্টছোট্ট কথা বলা
বাধিবো তোমারে জনমের তরে।
.......................(সংক্ষিপ্ত)







No comments:

Post a Comment

Recent Post

About Me

"আমার ওয়েবসাইট ভিজিট করার
জন্য আপনাকে ধন্যবাদ"