Abdullah Al Mamun

।।আমি আমার মত। হতে চাইনা কারু মত। কি হবে? অন্যর সাথে তুলনা করে। আমার সক্ষমতা নিয়ে আমার স্বপ্ন।।

Slide image

লেটেস্ট পোস্ট লোড হচ্ছে...

Sunday, 6 February 2022

"প্রশ্ন" আব্দুল্লাহ্ আল মামুন

                   


    

"প্রশ্ন"

আব্দুল্লাহ্ আল মামুন

গগনে নিলীমা পাতানো সামিয়ানা
জমিনি ধুলি মাখা ধরনীর আলপনা,
এরি মাঝে মিথ্যা আশায়__
ভাসাই ভেলা।

সুখেরে ধায় করি আজ পথে প্রান্তর
দুখের অগ্নি দহনে জ্বলে এ অন্তর,
বিধাতা তোমার পরিহাসে__
এ কোন খেলা।

তুমি চাইলে ভবনে পবন বহে
দহন জ্বালা আপন অগ্নি সহে,
পাখিদের কন্ঠে ফেরে সুমধুর__
কুহু কুহু গান।

তুমি চাইলেই রবি উঠিবে সবে
ঘন বরষা জল ছুটিতে যাবে,
সজিবতায় আসিবে ফিরে__
প্রকৃতির প্রান।

তুমি চাইলে নামিবে আঁধারি অমানিশা
জ্বোনাকির আলো হারাবে আপনো দিশা,
তুমি হীনা ভোঁরের একটি শিশিরও__
ঝরেনা।

জগত ভরি চলে তোমারি লীলা
তোমারি ইশারা করিতেছে খেলা
তুমি হীনা বৃক্ষের একটি পাতাও__
নড়েনা।

তোমার সৃষ্টির লীলাতে একেমন সমাধান
একই মানুষি গড়ে, রাখিয়েছ ব্যবধান।
শূন্য কি হয়েছিল কখনও__
অসীম ভান্ডার?

তবে কোন ইচ্ছাই গড়িলে গরিবও ধনী
তোমার খেলার লীলাতে কি ছিল শুনি,
ভাগ্য বিরম্বনা মানুষের জীবন__
কেন আঁন্ধার?

কোন খেয়ালির মাঝে সৃষ্টি এই আমি
রং করা খেলনা পুতুল গড়েছ কি তুমি,
তবে কেন স্বপ্ন জাগে__
এ দু'নয়নে।

জগতলীলা চলে যদি তোমারই ঈঙ্গিতে
খেলা ঘরে পাঠালে, বল কোন সন্ধিতে,
সুধাতে বড় সাধ জাগে__
এ অবুঝ মনে।

তোমারি ইশারায় যদি চলে থাকি
তবে আমারি কোন ভুল ছিল নাকি,
কেন হায় এমন করে আমারে__
কাঁদাও।

নিবেই যদি সব এভাবে কেরে
দিওনাকো আমাকে পুনঃবার ফিরে,
ফিরে চাইনাকো এভাবে, সবি__
কেরে নাও।

যদি মোর হয়ে থাকে কোন কিছু ভুল
কেন ওপারে যেতে হবে, দিতে হবে মাশুল,
তাহলে কেন বল এপারে__
তুমি রবে।

আমারে সঠিক পথে কর তুমি চালনা
তুমিতো সবিই পার তবে কেন করনা,
দু'দন্ডের তরে আনিলে কেন__
এই ভবে।
এ কেমন আয়োজন তুমিই খেল ভাঙ্গ গড়
খেলা শেষে কেন, এই মোরে দোষী কর,
নারাজ তুমি হইতে পার তবু__
বলি বারবার।

এপার ওপার সব পারেতে তুমি থাক
মিছে কেন তবে নিচে আমারে ডাক,
কিসে প্রয়োজন ছিল হাসরে__
মিছে দরবার।

সকলের তরে তুমি, ডাকিবে আখিরাতে।
গড়িলে বিভেদ কেন, রাখিলে জাতে জাতে,
সৃষ্টি করিলে কেন স্বর্গ নরক__
যতন করিয়ে।
আবারও প্রশ্ন করি
স্বর্গতো যাবেই ভরি,
তবে কি নরক যাবে ঘরিয়ে?

সকলেইতো ডাকে তোমারে হৃদয়ও ভরে,
ভুলিবে কারে তুমি ফেলিবে কি করে?
তুমি অন্তর্যামি -ত্রীভবনের স্বামী।
মহানের মহত্ব রাখিতে ভাবি,
কিছুই করিতে পারিবেনা তুমি।
১৯/১১/২০১৫
উৎসর্গঃ আমার মা বাবা
জননী শাহানাজ পারভীন
হাফেজ মোঃ আফছার আলী

No comments:

Post a Comment

Recent Post

About Me

"আমার ওয়েবসাইট ভিজিট করার
জন্য আপনাকে ধন্যবাদ"