Abdullah Al Mamun

।।আমি আমার মত। হতে চাইনা কারু মত। কি হবে? অন্যর সাথে তুলনা করে। আমার সক্ষমতা নিয়ে আমার স্বপ্ন।।

Slide image

লেটেস্ট পোস্ট লোড হচ্ছে...

Wednesday, 30 March 2022

"সুবোধ" আবদুল্লাহ্ আল মামুন


           
                      "সুবোধ"
          আবদুল্লাহ্ আল মামুন 
..........................................................

সুবোধের পালানো হয়নি-তো বিশ্বাস
সুবোধ যে আমাদের, আমারি নিঃশ্বাস।
সত্যিই কি পালিয়ে গেলে সুবোধ!

                 সংগ্রাম কেন নয়
                 মনে কিসের ভয়?

কি পেলে তুমি?
কি প্রয়োজন ছিল পালাবার।

                   পারবে না কি?
            আলোর নিশানা উড়াতে,
                   পারবে না কি?
            শকুনের ঝান্ডা পুড়াতে।

একবার...........
দেখো পিছন ফির, নাইবা আসিলে নীড়ে,
তরুণ দল ডাকিয়ে ফিরে বারবার।
পালিয়েছ তুমি সূর্যোদয়ের পিঞ্জিরা হাতে
লুকিয়ে গেলাম আমিও ঠিক তোমার সাথে।

(কেমন হবে)
দেখবে তুমি দুই প্রান্তে চুপটি বসে।
জ্বলন্ত তারা কি করে হায় যাচ্ছে খসে।

পারবে কি দেখতে তুমি?
হারবো কেন? তবে আমি...

                   হারিনি আমি খেয়েছি আছার-
                          চলেছি নতুন করে।
                      জয়ের নিশা অবুঝ মনেই
                          শিখেছি মায়ের তরে।

আমরা শিখেছি করতে জয়
  কি করে জয় ছিনতে হয়।
আমরা দেখেছি শহীদি মরন
  মরন কেমনে অমর হয়।

জাগো হে বীর তরুণ সেনা 
আমরাই বাঁজাবো যুদ্ধ বীণা,
জগত কাঁপবে বীণার সুরে
সুবোধ ফিরবে নতুন করে।

                        অবোধের সুবোধ ফিরবে যেদিন;
                               করছি শপদ দিব ডাক 
                            জাগবে বিবেক মারবে হাঁক।
                          শোধিব সেদিন অশোধিত ঋণ।


 




No comments:

Post a Comment

Recent Post

About Me

"আমার ওয়েবসাইট ভিজিট করার
জন্য আপনাকে ধন্যবাদ"